1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোংলায় বিভিন্ন বিষয়'কে কেন্দ্র করে হামলা, এক ইপিজেড কর্মী আহত।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 15-08-2026 ইং
  • 327 বার পঠিত
ad728

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় পারিবারিক ও বিভিন্ন বিষয়ের বিরোধকে কেন্দ্র করে আত্মীয় ও প্রতিবেশীর হামলা, শুভজিৎ মন্ডল নামের এক ইপিজেড কর্মী আহত ।বৃহস্পতিবার (১৩'আগস্ট) বিকালে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭'নং ওয়ার্ডের খাসেরডাঙ্গা এলাকার জৈনক তুষার মন্ডলের বাড়ির সামনের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় খাসেরডাঙ্গা এলাকার বাসিন্দা সুব্রত মন্ডলের ছেলে আহত শুভজিৎ মন্ডল (২১) বাদী হয়ে উক্ত এলাকার দীনবন্ধু মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৪) - এর নাম উল্লেখ্য করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

থানায় অভিযোগ ও স্থানীয়দের দেওয়া সূত্র মতে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে অভিযুক্ত আকাশ মন্ডল (২৪) সঙ্গে আহত শুভজিৎ মন্ডলের পরিবারের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্ত আকাশ মন্ডল বিভিন্ন সময় শুভজিৎ মন্ডল'সহ তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুভজিৎ মন্ডল ইজিবাইক জোগে আসার পথে অভিযুক্ত আকাশ মন্ডল পথের মধ্যে ইজিবাইক রোধ করে এলোপাতাড়ি মারপিট করে, ইজিবাইক চালক ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে। এতে  আহত শুভজিৎ মন্ডলের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

পরে আহত শুভজিৎ মন্ডলের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আকাশ মন্ডল তাকে প্রাণে মেরে ফেলার হুমকি'সহ বিভিন্ন গালিগালাজ করে  ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়দের সহায়তায়  আহত শুভজিৎ মন্ডলকে  উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী আহত শুভজিৎ মন্ডল ও তার পরিবারের সদস্যরা জানান, পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তার ওপর  পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তার ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ অভিযোগের ব্যাপারে জানা'র জন্য অভিযুক্ত আকাশ মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে বা বিভিন্ন মাধ্যমে খুদে বার্তা পাঠিয়েও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মোংলা থানার তদন্ত (ওসি) মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখা হচ্ছে বা তদন্ত চলছে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন'সহ জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728