1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 15-08-2026 ইং
  • 290 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরসহ সারাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর যশোর শিক্ষা বোর্ডের ফলাফলে বিস্মিত হয়ে পড়েছে কেশবপুর উপজেলার ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন পারভেজের পরিবার। বিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় সাতটি বিষয়ে অকৃতকার্য হয়েছে বলে ফলাফলে দেখা গেছে। তবে পরিবারের দাবি, প্রথম শ্রেণি থেকেই ইয়ামিন নিয়মিত ভালো ফলাফল করে আসছে এবং বিদ্যালয়ের টেস্ট পরীক্ষাতেও সে সব বিষয়ে এ প্লাস পাওয়ার মতো ফলাফল করেছিল।

ইয়ামিন পারভেজের পরীক্ষার রোল নম্বর ১০৭২৫২ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৩৭৩৯০৫৯। পরিবারের ভাষ্য, এসএসসি পরীক্ষায়ও সে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে। তাই গত ১০ আগস্ট-২৬ প্রকাশিত ফলাফলে সাতটি বিষয়ে ফেল করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবারবর্গ।

পরিবারের সদস্যরা জানান, এমন ফলাফল শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তাদের ধারণা, ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি হয়ে থাকতে পারে। এ কারণে ইয়ামিনের সব বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। পরিবারের প্রত্যাশা, পুনঃনিরীক্ষণে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত বলেন, “ইয়ামিন আমাদের বিদ্যালয়ের খুব ভালো একজন শিক্ষার্থী ছিল। আমরা আশা করেছিলাম, সে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ও নাম উজ্জ্বল করবে। কিন্তু প্রকাশিত ফলাফল দেখে আমরা হতাশ হয়েছি। আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পুনঃনিরীক্ষণের আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।”

এদিকে ইয়ামিনের পরিবার এখন পুনঃনিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় রয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর ফলাফল নিয়ে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। তাদের প্রত্যাশা, পুনঃনিরীক্ষণের মাধ্যমে প্রকৃত ফলাফল সামনে আসবে এবং ইয়ামিন তার প্রাপ্য ফলাফল ফিরে পাবে

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728