1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ মাহফিল

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 15-08-2026 ইং
  • 241 বার পঠিত
ad728

মোঃ ফয়সাল হোসেন কয়রা।।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার কয়রায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ হাসান এবং জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনার রশিদ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান।

মাহফিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান এবং কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..