নিজস্ব প্রতিবেদক।।পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের গৃহীত বৃক্ষরোপণ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনা-ঢাকা মহাসড়ক সংলগ্ন লবণচরা থানাধীন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ) দুপুরে এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। এ সময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে সবুজায়নের ওপর গুরুত্বারোপ এবং উদ্ভুদ্ধ করেন। উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কানাই লাল সরকার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং দপ্তর প্রধানগণ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

