Daily Kulnar Kobor
প্রিন্ট এর তারিখঃ ১২:০০:০০ এএম   |   বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 15-08-2026 ইং
নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংস'সহ দুই হরিণের মাংস ব্যবসায়ী আটক।
নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংস'সহ দুই হরিণের মাংস ব্যবসায়ী আটক।
বিশেষ প্রতিনিধি, Admin ।।

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||সুন্দরবনের নলিয়ানে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংস'সহ দুই হরিণের মাংস ব্যবসায়ী আটক।শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গত শুক্রবার ১৪ আগস্ট রাত সাড়ে ১১ টা হতে ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এক কর্মকর্তা।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Kulnar Kobor
🏠 হোম