মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা মোরেলগঞ্জ পৌর শাখার উদ্যোগে ‘জুলাই প্রেরণা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় আবু হুরায়রা মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা মোরেলগঞ্জ পৌর শাখার কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা মোরেলগঞ্জ পৌর শাখার সভানেত্রী সাইয়্যেদা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মোরেলগঞ্জ পৌর শাখার সেক্রেটারি শামিমা আক্তার।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও দেয়ালিকা প্রকাশের মাধ্যমে জুলাইয়ের বিভিন্ন ঘটনা, চেতনা ও প্রেরণাকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা মোরেলগঞ্জ পৌর শাখার বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।