Daily Kulnar Kobor
প্রিন্ট এর তারিখঃ ১২:০০:০০ এএম   |   বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 15-08-2026 ইং
ডুমুরিয়ায় 'গ্রীন ফোর্স বাংলাদেশ'র মতবিনিময় সভা ও উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন
ডুমুরিয়ায় 'গ্রীন ফোর্স বাংলাদেশ'র মতবিনিময় সভা ও  উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি, Admin ।।

আহবায়ক - ফয়সাল - সদস্য সচিব মোস্তাফিজুর

খানআরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।দুর্নীতিমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ হই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা জেলা শাখার আয়োজনে ডুমুরিয়া উপজেলা যুব কমিটি গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ১৩ আগস্ট) বিকাল ৪ টায় ডুমুরিয়া বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ডুমুরিয়া উপজেলা যুব কমিটির সদস্য শেখ ফয়সাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রীন ফোর্স বাংলাদেশ  খুলনা জেলা শাখার সভাপতি মোঃ সুজাত কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আকুঞ্জী মুস্তাসিন ও জেলা শাখার সদস্য মোঃ তারেক শেখ। 

এসময় উপস্থিত ছিলেন কবি তুষার কান্তি দত্ত,মোঃ তানভীর হোসেন খান, ডাক্তার দেবানন্দ,আবু জাফর কাজী, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের অন্যান্যে নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা।

প্রধান অতিথি মোঃ সুজাত কবির  বলেন, ‘গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন। আমাদের ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের নয়, এটি সামাজিক ও নৈতিক আন্দোলন। আমরা চাই প্রত্যেক নাগরিক তার অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখুক।’ তিনি আরোও বলেন, দুর্নীতি আজ দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। ব্যক্তি থেকে রাষ্ট্র সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন এবং গণমাধ্যমকে দুর্নীতি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভাশেষে, শেখ ফয়সাল হোসেন কে আহবায়ক ও মোঃ মোস্তাফিজুর রহমান কে সদস্য সচিব করে  'গ্রীন ফোর্স বাংলাদেশ' ডুমুরিয়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অনুমোদিত আহবায়ক কমিটিকে পূর্ণাঙ্গ করে জেলা শাখার দফতর সেলে জমা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ডুমুরিয়া উপজেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটিতে ডাঃ এস কে নাসির,ডাঃ মাহবুবুর রহমান,ডাঃ মেহবুব হাসান সাব্বির, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার রায় ও তাপস দেবনাথ কে উপদেষ্টা হিসেবে অনুমোদন দেওয়া হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Kulnar Kobor
🏠 হোম